আজ বিয়ে করছেন বিজয়-রাশমিকা: অতিথিদের খাবারে ভিন্নধর্মী আতিথেয়তা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:২৬ এএম
দক্ষিণী তারকা যুগল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আজ সাতপাকে বাঁধা পড়ছেন। ছবি: সংগৃহীত

দক্ষিণী তারকা যুগল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আজ সাতপাকে বাঁধা পড়ছেন। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ের জল্পনা-গুঞ্জনের অবসান ঘটল। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তারা সাতপাকে বাঁধা পড়ছেন। উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে আয়োজন করা হয়েছে এই বিয়ে, যেখানে অতিথিদের জন্য খাবার পরিবেশনের ভিন্ন ধারা দেখা যাবে।

বহুদিনের আগ্রহ ও ভক্তদের উত্তেজনা শেষ করে আজই মালাবদল হচ্ছে ‘বিরোশ’ যুগলের। সামাজিক মাধ্যমে তারা ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ নামে বিয়ের ঘোষণা দিয়েছেন। ভক্তদের মধ্যে এই নামটি দীর্ঘদিন ধরে প্রিয়, তাই মূল অনুষ্ঠানেও রাখা হয়েছে এই নাম।

বিয়ের আয়োজনের এক বিশেষ আকর্ষণ হলো দক্ষিণ ভারতের ঐতিহ্যকে অগ্রাধিকার দেওয়া। অতিথিদের খাবার পরিবেশিত হবে কলাপাতায়, যা সমৃদ্ধি ও শুভসূচনার প্রতীক। পাশাপাশি পরিবেশনে থাকবে ডাবের পানি, যা পবিত্রতা এবং আন্তরিক আতিথেয়তার প্রতীক হিসেবে বিবেচিত।

রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে আজ ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ঐতিহ্য, বিলাসিতা ও তারকাখ্যাতির মেলবন্ধন ‘দ্য ওয়েডিং অব বিরোশ’-কে বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত আয়োজনে পরিণত করেছে।