Something went wrong
ভিডিও ভাইরাল

দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশঃ বিএনপি এমপির

কুমিল্লা (জেলা) প্রতিনিধি
কুমিল্লা (জেলা) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:০৬ এএম
কুমিল্লা-১০ আসনের বিএনপি এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা-১০ আসনের বিএনপি এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সোমবার বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে নেতাকর্মীদের উদ্দেশে ঘোষণা দেন, যেসব বিএনপি নেতার স্ত্রী দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

এরপর বুধবার রাতেই সংসদ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা ব্যাপক সমালোচনা ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, মোবাশ্বের আলম ভূঁইয়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এগুলায় বলে ‘আমি কী করতাম?’ সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে।”

তিনি আরও অভিযোগ করেন, তার দলের কিছু নেতাকর্মী দলীয় পরিচয় নিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন বা অর্থ দিয়ে অন্য রাজনৈতিক দলকে সহযোগিতা করেছেন। এমপি বলেন, “নির্বাচনের আগে যারা আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় এসে আমার সঙ্গে সেলফি তোলে। নির্বাচনের দিন কই ছিলি?”

ভিডিওর বিষয়টি নিয়ে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই এমপির মন্তব্যকে সমালোচনা করেছেন, তবে কিছু মানুষ এটিকে ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেও দেখছেন।

এই ঘটনার পর সংবাদমাধ্যম যোগাযোগের জন্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। বিষয়টি রাজনৈতিক ও সামাজিকভাবে আলোচিত হওয়া অব্যাহত রয়েছে।

Advertisement