Something went wrong

২৬ জানুয়ারি দেশে স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ছাড়াল

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২৬ জানুয়ারী, ২০২৬ এ ৮:৩৭ এএম
দেশের বাজারে নতুন রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। ছবি: সংগৃহীত

দেশের বাজারে নতুন রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা ও স্থানীয় তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটসহ সব ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। রোববার (২৫ জানুয়ারি) সমন্বয় করে নির্ধারিত এ দাম সোমবার (২৬ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের মূল্য। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এর আগে রোববার এ দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, অর্থাৎ এক দিনে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা।

একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা, যা রোববার ছিল ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৫০ টাকা বেশি। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দামই কার্যকর থাকবে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল না হলে দেশের বাজারেও স্বর্ণের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। ফলে ক্রেতাদের জন্য আগামী দিনগুলোতে স্বর্ণ কেনার সিদ্ধান্ত আরও হিসাব-নিকাশ করে নিতে হতে পারে।

Advertisement
Advertisement