Something went wrong

নতুন বছরের শুরুতেই ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২৬ জানুয়ারী, ২০২৬ এ ৫:১৩ এএম
নতুন বছরের প্রথম ২৪ দিনে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি। ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম ২৪ দিনে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বাংলাদেশের অর্থনীতিতে দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ বৃদ্ধি। ২৪ জানুয়ারি পর্যন্ত মাত্র ২৪ দিনে দেশে এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬৬ কোটি ২০ লাখ ডলার।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ৪১ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গেছে।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে মোট ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি।

ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড করা হয়েছে। এছাড়া নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মোট পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড হিসেবে গন্য করা হয়।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে নতুন বছরের শুরুতেই রেমিট্যান্সের এই বৃদ্ধির ধারা দেশের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও আর্থিক স্থিতিশীলতার জন্য আশাব্যঞ্জক।

Advertisement