Something went wrong

ডলার সংকট নিয়ে অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৫৯ এএম
অর্থনীতির স্থিতিশীলতা ফিরছে - অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ-  । ছবি : সংগৃহীত

অর্থনীতির স্থিতিশীলতা ফিরছে - অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ- । ছবি : সংগৃহীত

বর্তমানে দেশের হাতে থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশের আপৎকালীন প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে দুই মিলিয়ন ডলার নিয়েছে। যদিও ডলারের চাহিদা কিছুটা কমছে, তবুও দাম স্থিতিশীল না রাখলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ তারাই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি।”

তিনি আরও বলেন, “আমাদের হাতে এখন যে পরিমাণ ডলার আছে তা বড় ধরনের কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়। অতীতে সিডর বা আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ডলার সংকটের কারণে সমস্যায় পড়তে হয়েছিল। তাই বাংলাদেশ ব্যাংক রিজার্ভ শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে।”

সম্প্রতি পিপিআরসি জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ অস্বস্তিতে রয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা শুধু বলেন, “আমি প্রতিবেদনটি দেখেছি,” তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আপগ্রেড, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুম আধুনিকায়ন, এবং দেশের অকটেন সংকট মোকাবিলায় আমদানি অনুমোদন।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে রানওয়ে গ্রেড-১ মানের। বড় আকারের বিমান ওঠানামার জন্য সেটিকে গ্রেড-২ তে উন্নীত করা প্রয়োজন। একইসঙ্গে ঢাকার কন্ট্রোল রুমটিও আরও আধুনিক করা হবে।”

Advertisement