ব্লক মার্কেটে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় অঙ্কের লেনদেন


ছবি : সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিয়মিত লেনদেনের পাশাপাশি ব্লক মার্কেটেও উল্লেখযোগ্য অঙ্কের লেনদেন সম্পন্ন হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইর মূল বাজারে ৭৩৭ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হলেও ব্লক মার্কেটে সম্পন্ন হয়েছে আরও ২০ কোটি টাকার বেশি লেনদেন।
ডিএসই সূত্রে জানা যায়, বুধবার ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন প্রায় ৩২ লাখ ৪১ হাজার সিকিউরিটিজ হাতবদল হয়, যার বাজার মূল্য দাঁড়ায় ২০ কোটি ১৫ লাখ টাকা।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির ২ লাখ ৮৩ হাজার শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য দাঁড়ায় ৮ কোটি ২ লাখ টাকা। মূল মার্কেটে প্রতিটি শেয়ার ২৯৮ টাকা থেকে ৩০২ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও ব্লক মার্কেটে তুলনামূলক কম দামে, ২৮৩ টাকা ৫০ পয়সায় শেয়ার হাতবদল হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে। কোম্পানিটির ২ লাখ ৭৪ হাজার শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য দাঁড়ায় ৩ কোটি ৮১ লাখ টাকা। মূল মার্কেটে শেয়ারের দাম ১৫১ টাকা ৪০ পয়সা থেকে ১৬৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও ব্লক মার্কেটে সেটি লেনদেন হয়েছে ১৩৮ টাকা থেকে ১৫৫ টাকায়।
এছাড়া, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ব্লক মার্কেটে ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে। বড় অঙ্কের লেনদেনের মধ্যে আইপিডিসি ফাইন্যান্স প্রায় ১ কোটি টাকা, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ৭৭ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্ট ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।









