বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ৩৭৩ মিলিয়ন ডলার ক্রয় করেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৫ এ ১২:০২ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিলামের মাধ্যমে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক ২২টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। প্রতি ডলারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২১.৫০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ক্রয়কৃত এই ডলার আগামীকাল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত করা হবে।”

কেন্দ্রীয় ব্যাংক গত তিন দিনে দুটি পৃথক নিলামের মাধ্যমে মোট ৪৮৪ মিলিয়ন ডলার ক্রয় করেছে।

 

আজকের প্রথা/এআর

 

বাংলাদেশ-ব্যাংকমার্কিন-ডলারবৈদেশিক-মুদ্রানিলামবাণিজ্যিক-ব্যাংকরিজার্ভটাকার-বিনিময়-হার

আরও পড়ুন

Advertisement
Advertisement