আজকের স্বর্ণের দাম ২৬ ফেব্রুয়ারি ২০২৬: ভরিতে বড় উল্লম্ফন

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:১৮ এএম
বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। সোমবার সকাল ১০টা থেকে এ দর কার্যকর হয়েছে এবং আজ বৃহস্পতিবারও সারাদেশে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতাও এর পেছনে ভূমিকা রেখেছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি পড়বে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হার কম-বেশি হতে পারে, যা চূড়ান্ত দামে প্রভাব ফেলবে।

চলতি বছরে এখন পর্যন্ত ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২০ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারের অস্থিরতা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে।