আজকের স্বর্ণের দাম ২১ জানুয়ারি ২০২৬: ভরিতে নতুন রেকর্ড


দেশের একটি জুয়েলারি দোকানে প্রদর্শিত স্বর্ণালঙ্কার। ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারে আবারও রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। নতুন এ দর আজ বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)–এর দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।
স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রুপার বাজারেও। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৮২ টাকা প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারের প্রভাব ও স্থানীয় কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণ ও রুপার দাম বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়লেও বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে।




