আজকের স্বর্ণের দাম ১ মার্চ ২০২৬: নতুন দর ঘোষণা বাজুসের

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
১ মার্চ, ২০২৬ এ ৪:০৪ এএম
২২ ক্যারেটের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।— ছবি: সংগৃহীত

২২ ক্যারেটের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।— ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ রোববার (১ মার্চ ২০২৬) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতনী পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম রাখা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।

রুপার দামেও সমন্বয় আনা হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৯৯৮ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতনী রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দর কার্যকর থাকবে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে আবারও মূল্য সমন্বয় হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।