Something went wrong

সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫ এ ৮:২৯ এএম
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের দৃশ্য। ছবি  সংগৃহীত

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের দৃশ্য। ছবি সংগৃহীত

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২০০০ টাকার টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য।

আগামী ৩০ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এর আগে ২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে বিসিবির ওয়েবসাইট এবং অফিসিয়াল টিকিটিং অ্যাপের মাধ্যমে অনলাইনে সমর্থকরা টিকিট ক্রয় করতে পারবেন।

শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়া – ১৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড – ২৫০ টাকা
গ্রিন হিল এরিয়ার প্রিমিয়াম আসন – ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ও ডিরেক্টরস এনক্লোজার – ২০০০ টাকা

১ম ম্যাচ – ৩০ আগস্ট, সন্ধ্যা ৬টা
২য় ম্যাচ – ১ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা
৩য় ম্যাচ – ৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা
সব ম্যাচ অনুষ্ঠিত হবে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপের আগে এই সিরিজকে প্রস্তুতিমূলক আসর হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ দল। মূলত ভারত সফর পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়ে নেদারল্যান্ডসকে আতিথ্য দিচ্ছে টাইগাররা।

Advertisement
Advertisement