Something went wrong

বিশ্বকাপের আগে বিপাকে ভারত, নিপাহ ভাইরাসের আতঙ্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারী, ২০২৬ এ ৫:০৫ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই সুযোগকে কাজে লাগালেও স্কটল্যান্ডের ক্রিকেট দল নানা সমস্যার মুখোমুখি। বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফের ভিসা প্রাপ্তিতে বিপুল ঝামেলা পোহাতে হয়েছে।

এদিকে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ যেসব ম্যাচ ভারতে হওয়ার কথা ছিল, সেগুলো অন্য দেশে স্থানান্তরের অনুরোধ করলেও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে।

নতুন খবর অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে ভারত বিপাকে পড়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত পাঁচজন, যার মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের সংস্পর্শে আসা ১১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এশিয়ার বিভিন্ন দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু দেশ ইতোমধ্যে বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করেছে।

বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব খেলোয়াড়, স্টাফ ও দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় যে চারটি গ্রুপ ম্যাচের তিনটি খেলতে হতো বাংলাদেশ, সেগুলো এখন স্কটল্যান্ডের সঙ্গে অনুষ্ঠিত হবে।

Advertisement
Advertisement