আজকের খেলার সময়সূচি: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:৩১ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ লড়াই ও ইউরোপীয় ফুটবলের উত্তেজনাপূর্ণ দুই ম্যাচ আজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ লড়াই ও ইউরোপীয় ফুটবলের উত্তেজনাপূর্ণ দুই ম্যাচ আজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় আজ মাঠে নামছে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শক্তি-সমর্থ্যে এগিয়ে থাকলেও ক্যারিবীয়দের জন্য ম্যাচটি মোটেও সহজ হবে না—কারণ বড় দলকে চমকে দেওয়ার ইতিহাস রয়েছে জিম্বাবুয়ের।

অন্যদিকে ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে ইংলিশ লিগ ও স্প্যানিশ লিগের দুই জমজমাট লড়াই।

🏏 ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
🕢 সরাসরি: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
📺 টি স্পোর্টস ও নাগরিক টিভি

⚽ ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন এফসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড এফসি
🕑 সরাসরি: রাত ২টা
📺 স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
ডেপোর্তিভো আলাভেস বনাম জিরোনা এফসি
🕑 সরাসরি: রাত ২টা
📱 বিগিন অ্যাপ

খেলার সময়সূচি সম্প্রচার সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে। দর্শকদের সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।