গাড়িতে AI চ্যাটবট চালু করবে অ্যাপল, জানুন কবে আসছে ফিচার


iOS 26.4 আপডেটে অ্যাপলের কারপ্লেতে ভয়েসভিত্তিক AI চ্যাটবট যুক্ত হচ্ছে, যা গাড়িতে সরাসরি তথ্য খুঁজে দেবে। ছবি: সংগৃহীত
অ্যাপল শিগগিরই কারপ্লে সফটওয়্যারে ভয়েসভিত্তিক এআই চ্যাটবট চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা গাড়ি চালানোর সময় সরাসরি কণ্ঠের মাধ্যমে চ্যাটবটকে প্রশ্ন করতে পারবে এবং প্রয়োজনীয় তথ্য পাবে।
অ্যাপল সম্প্রতি কারপ্লে ডেভেলপার গাইডে এই নতুন ফিচারের তথ্য অন্তর্ভুক্ত করেছে। iOS 26.4 আপডেটে ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের এআই চ্যাটবট যেমন চ্যাটজিপিটি বা জেমিনি ব্যবহার করতে পারবে। তবে চ্যাটবট অ্যাপগুলোকে আলাদাভাবে কারপ্লে সমর্থন যুক্ত করে আপডেট করতে হবে।
ব্যবহারকারীরা কারপ্লের ইন্টারফেস থেকে চ্যাটবট চালু করে কথোপকথন শুরু করতে পারবেন। ‘ওয়েক ওয়ার্ড’-এর মাধ্যমে সরাসরি চ্যাটবট চালানো যাবে না। এছাড়া, চ্যাটবট গাড়ি বা আইফোনের সেটিংস পরিবর্তন করতে পারবে না; এটি শুধুমাত্র তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর দেবে।
iOS 26.4 সংস্করণে আরও নতুন ফিচার আসছে, যেমন এআই-সহায়তায় অ্যাপল মিউজিকে স্বয়ংক্রিয় প্লেলিস্ট তৈরি, পডকাস্টে ভিডিও প্লেব্যাক, এবং RCS বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন।








