মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৪৭ এএম
মধুপুর পীরগাছা: ডা. আব্দুল্লাহেল কাফি গারো সম্প্রদায়ের জন্য ভূমি বিরোধ সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

মধুপুর পীরগাছা: ডা. আব্দুল্লাহেল কাফি গারো সম্প্রদায়ের জন্য ভূমি বিরোধ সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলের ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠি গারো সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফি।

৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে মধুপুর বনাঞ্চলের পীরগাছা গারো হিন্দু সম্প্রদায়ের লীলা কীর্তনের অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন ডা. কাফি। তিনি বলেন, নির্বাচিত হলে তার লক্ষ্য হবে স্থানীয় গারো সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করা।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক বোরহানুল কবির, মধুপুর উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রেজুয়ানুল ইলসাম, পাশাপাশি পৌর ও ইউনিয়ন জামায়াত, যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

ডা. কাফি আরও বলেন, মধুপুর সমতলের গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সমস্যা হলো ভূমি বিরোধ, যা সমাধানের জন্য তিনি পৃথক ভূমি কমিশন গঠনের পরিকল্পনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয়দের সমন্বয় ও সহায়তায় এই সমস্যা শিগগিরই সমাধান সম্ভব হবে।

স্থানীয়রা মনে করছেন, নির্বাচিত হলে ডা. কাফির এই পদক্ষেপ গারো সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।