ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ প্রার্থী, প্রতীক নিয়ে প্রচারণা শুরু আজ

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২১ জানুয়ারী, ২০২৬ এ ৪:৩২ এএম
প্রার্থীরা প্রতীক হাতে পাওয়ার পর আজ থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছবেন। ছবি: সংগৃহীত

প্রার্থীরা প্রতীক হাতে পাওয়ার পর আজ থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছবেন। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা নির্ধারিত হয়েছে। আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। অধিকাংশ প্রার্থী দলীয় হলেও শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর আগে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। এছাড়া পাবনা-১ ও পাবনা-২ আসনে আদালতের নির্দেশনায় নতুন তফসিল হওয়ায় এই দুই আসনের হিসাব আপাতত তালিকার বাইরে রয়েছে।

এর আগে, ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। এরপর মঙ্গলবার শেষ দিনে ৩০৫ জন সরে দাঁড়ানোর ফলে ভোটের মাঠে দাঁড়াচ্ছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।

ইসি রিটার্নিং অফিসারদের সতর্ক করে বলেছেন, ভোট প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণায় নামলেও সেখানে কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে কঠোর নজরদারি থাকবে।