প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার দাওয়াত দিল জামায়াত

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:৫৬ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীর হাতে ইফতার মাহফিলের দাওয়াতপত্র তুলে দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীর হাতে ইফতার মাহফিলের দাওয়াতপত্র তুলে দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীর সপরিবারে ২৮ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র তুলে দেন।

দাওয়াতপত্র গ্রহণের পর মিয়া গোলাম পরওয়ার উপস্থিত সাংবাদিকদের জানান, "আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এবং মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার অনুষ্ঠানের আনুষ্ঠানিক দাওয়াতপত্র দেওয়ার জন্য। এটাই মূল বিষয় ছিল।"

তিনি আরও বলেন, "২৮ ফেব্রুয়ারি আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে এসেছিলাম। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং উপস্থিত থাকার জন্য আমাদের আশ্বস্ত করেছেন। জামায়াতের আমিরে জামায়াত তাকে সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি এবং তিনি সেটি গ্রহণ করেছেন।"