Something went wrong

মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংস হত্যা, চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৫ এ ৫:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন– মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। গ্রেপ্তার তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোহাগের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিসি তালেবুর রহমান।

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার জেরে সোহাগকে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

আজকের প্রথা/ইতি

Advertisement
Advertisement