৩১ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৬ এ ১০:২১ এএম
স্বর্ণ। ছবি: সংগৃহীত

স্বর্ণ। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দাম কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৩১ জানুয়ারি) প্রতি ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংশোধিত দামে আজ থেকেই দেশের সব জুয়েলারি দোকানে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পরিবর্তন বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল থেকেই এই নতুন মূল্য তালিকা কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এর আগে শনিবার সকাল ১০টার আগ পর্যন্ত এই স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা, যা আগে বিক্রি হচ্ছিল ২ লাখ ২২ হাজার ২৪ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা, যা আগে ছিল ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

তবে স্বর্ণ কেনার সময় ক্রেতাদের মনে রাখতে হবে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি