আজকের স্বর্ণের দর: ২২ ক্যারেটের ভরি কত?

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:০৪ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর জুয়েলারি দোকানে ক্রেতাদের আনাগোনা। ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর জুয়েলারি দোকানে ক্রেতাদের আনাগোনা। ছবি: সংগৃহীত

টানা দুই দফা দাম বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে দেশের স্বর্ণ বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ২০২ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা। নতুন দামের ফলে গয়না ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

বাজুস সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে ভবিষ্যতেও স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন আনা হতে পারে।