আজকের স্বর্ণ ও রুপার দাম দাম ২৯ জানুয়ারি ২০২৬


দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ২২ ক্যারেট স্বর্ণ।— ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে রেকর্ড দরে পৌঁছেছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৬ জানুয়ারি) ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। বুধবার (২৮ জানুয়ারি) কার্যকর হওয়া এই নতুন দামে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সারা দেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। সোমবার (২৬ জানুয়ারি) ভরিতে ৫২৫ টাকা বাড়িয়ে রুপার নতুন দর নির্ধারণ করা হলেও এরপর আর কোনো সমন্বয় হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের গতিপথের ওপর নজর রেখে আগামী দিনগুলোতে স্বর্ণের দামে আরও ওঠানামা হতে পারে।










