২৭ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম জানুন


স্বর্ণ। ছবি : সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বাড়ল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা সোমবার ছিল ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও রেকর্ড হারে দাম বেড়েছে। তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির ফলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই দাম মঙ্গলবার থেকে কার্যকর থাকবে।
এছাড়া অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা (সোমবার ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা), ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা (সোমবার ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা)। সনাতন পদ্ধতিতে স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা, যা সোমবার ছিল ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।
বাজুস জানায়, এই দাম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি অনুযায়ী বিক্রি হবে।
বিশেষজ্ঞরা মনে করান, আন্তর্জাতিক বাজারের ওঠা-নামার প্রভাব দেশীয় বাজারে দ্রুত প্রতিফলিত হয়। তাই ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য বর্তমানে স্বর্ণের দাম লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ।










