আজকের স্বর্ণের দাম ও রুপার হালনাগাদ রেট: ১ ফেব্রুয়ারি ২০২৬

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:০১ এএম
বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার হালনাগাদ দাম, ১ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার হালনাগাদ দাম, ১ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩১ জানুয়ারি) ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে। শনিবার থেকে কার্যকর হওয়া এই দামে রোববার (১ ফেব্রুয়ারি) স্বর্ণ বিক্রি হচ্ছে।

শনিবার রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম হলো—

ক্যারেট — প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম

২২ ক্যারেট — ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা

২১ ক্যারেট — ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা

১৮ ক্যারেট — ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা

সনাতন পদ্ধতি — ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা

(সূত্র: বাজুস)

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী রুপার দাম হলো—

ক্যারেট — প্রতি ভরি দাম

২২ ক্যারেট — ৮ হাজার ৫৭৩ টাকা

২১ ক্যারেট — ৮ হাজার ১৬৫ টাকা

১৮ ক্যারেট — ৬ হাজার ৯৯৮ টাকা

সনাতন পদ্ধতি — ৫ হাজার ২৪৯ টাকা

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে স্বর্ণ ও রুপার দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।