Something went wrong

নিতাই হত্যার রায় - পাঁচজনের মৃত্যুদণ্ড ও চারজনের আজীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৫ এ ৮:৪৭ এএম
ডা. নিতাই হত্যায় সাজাপ্রাপ্ত এক আসামি। ছবি : সংগৃহীত

ডা. নিতাই হত্যায় সাজাপ্রাপ্ত এক আসামি। ছবি : সংগৃহীত

২০১২ সালে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যা করার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। অন্যদিকে আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম।

আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন জানান, রায় ঘোষণার সময় ১০ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়।

ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা এবং ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালের ২৩ আগস্ট রাতে মহাখালী হাসপাতালের আবাসিক এলাকায় তার বাসায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডের সময় তার সঙ্গে কেবল বৃদ্ধা মা ছিলেন। স্ত্রী লাকী চৌধুরী তখন চট্টগ্রামে অবস্থান করছিলেন।

পরদিন নিতাইয়ের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ড দেশের চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া ফেলেছিল এবং ন্যায়ের প্রতি জনসাধারণের আস্থা ও নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করেছিল।

 

Advertisement
Advertisement